
লিসেনিং ক্লাব নেওয়ার সুবাধে প্রায়ই শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করেন লিসেনিং ইম্প্রুভ করার জন্য কোন চ্যানেল ফলো করলে তাদের লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে।
আমি ক্লাস কিংবা ক্শিক্ষার্থীদের অনেক চ্যানেল সাজেস্ট করি। তবে সব চ্যানেল সকলের জন্য ইফেক্টিভ হয় না। কিছু চ্যানেল আছে, যেগুলা খুবই ভালো লিসেনিং ইম্প্রুভের জন্য কিন্তু যারা নতুন IELTS করতেছেন তারা অডিওতে কি বলে বুঝতে পারেন না।
এসব সমস্যা উত্তরণের জন্য এবং যাতে সহজে লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যায়, সেই লক্ষ্যে ৩টি ক্যাটাগরি তৈরি করে, সেই ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল সাজেস্ট করেছি।
আপনাদের লেভেল অনুযায়ী চ্যানেলগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের লিসেনিং ইম্প্রুভ হবে।
🟢 Catergory 1 - Noob:
আমি প্রথম ক্যাটাগরির নাম দিলাম Noob। Noob সাধারণত তাদের বলা হয় যারা একদম নতুন, তেমন কোন এক্সপেরিয়েন্স নেই বা নির্দিষ্ট ফিল্ডে সম্পর্কে তেমন আইডিয়া নেই।
যাদের লিসেনিং দক্ষতা একদম জিরো। অডিওতে কি বলে একদম বুঝতে পারেন না। আপনাদের উচিৎ এই ক্যাটাগরির ভিডিওগুলো দেখা। তবে ভিডিও দেখার সময় অবশ্যই CC অন করে নিবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার লিসেনিং ইম্প্রুভ হচ্ছে।
Noob ক্যাটাগরির কিছু ইউটিউব চ্যানেল নিম্নে উল্লেখ করা হলো:
🔸 Nas Daily
🔸 Project Nightfall
🔸 Lost Leblanc
🔸 English Speeches
🔸 Kold
🔸 Matt D'Avella
🔸 Yes Theory
🔸 Learn English with Boob the Canadian
🔸 The British Council
🔸 English Addict with mr Duncun
🟢 Category 2 - Amateur
অ্যামেচার তাদের বলা হয় যারা মোটামুটি দক্ষ কিন্তু প্রফেশনাল না। মানে বুঝে সবই কিন্তু এক্সপার্ট না। এই ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেলগুলো তাদের কথা চিন্তা করে রাখা হয়েছে, যারা মোটামুটি ইংরেজি বুঝে। মুভি, সিরিজ দেখতে শুরু করেছে কিংবা ইংরেজি গান শুনে অভ্যস্ত।
Amateur ক্যাটাগরিতে যারা আছেন, তারা নিচের চ্যানেলগুলো ফলো করবেন।
🔸 Ted Talk
🔸 Ted-Ed
🔸 Ellen Show
🔸 How to Survive
🔸 What If
🔸 English With Lucy
🔸 BBC 6-Minute English
🔸 73 Questions
🔸 CNN
🔸 Guardian News
🔸 DW Documentary
🔸 IELTS Energy TV
🟢 Category 3- Pro:
যারা নির্দিষ্ট ফিল্ডে খুব এক্সপার্ট তাদের প্রো বলা হয়। এই ক্যাটাগরিতে এমন কিছু ইউটিউব চ্যানেল রাখা হয়েছে যেগুলা তাদের জন্য ইফেক্টিভ হবে যাদের Listening লেভেল 7.0+, মানে যাদের নিয়মিত ৩০ টা আন্সার হয় লিসেনিংয়ে।
এই ক্যাটাগরির সাথে যায় এমন কিছু চ্যানেল উল্লেখ করা হলো নিম্নে:
🔸 Crash Course
🔸 Ali Abdal
🔸 No such thing as a fish
নোট: ইউটিউব হলো বিশাল এক সমুদ্র। সেখান থেকে কয়েক চামচ পানি আমি আপনাদেরকে দিয়েছি। আপনাদের উচিৎ আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও অথবা চ্যানেল খোজে বের করা। একমাস সময় ইউটিউবে ব্যয় করলে দেখবেন আপনার লিসেনিং এমনিতেই ইম্প্রুভ হবে।
Mehedi Hasan
Director, Praxis Habiganj
Comments 0
Join the discussion. Log in with your Praxis student account to comment or like.
Student login