praxishabiganj@gmail.com
Tips & strategy

Enhance Your Imagination, Boost Your IELTS Score

IELTS শিক্ষার্থীদের একটা কমন সমস্যা খেয়াল করলাম। ক্যামব্রিজের লেটেস্ট বইগুলো (Cambridge 10 to 19) সলভ করে ফেলা শিক্ষার্থীদের শতকরা ৯০ ভাগ শিক্ষার্থীরাই জানেনা ইংরেজিতে Diner, Diver, Litter বলে কোন শব্দ আছে। তাদের Diner বললে রাতের খাবার মনে করে। Diver বললে গাড়ির ড্রাইভার মনে করে। Litter বললে মনে করে তরল পরিমাপের এককের কথা বলা হচ্ছে। ওরা জানেই না দুনিয়াতে Baseball নামে কোন খেলা আছে। Yacht, Goggles, Cereal এগুলার কথা নাই বা বললাম।
উপরিউক্ত পর্যালোচনায় শুধুমাত্র অনেকদিন যাবত IELTS নিয়ে পড়তেছে ওদের কথা বলা হয়েছে, নতুন IELTS জার্নি শুরু করেছে যারা ওদের হিসাবে রাখা হয়নি।

🔸 কেন এমন হচ্ছে?
- অনেক কারণের ভিড়ে অন্যতম কারণ, IELTS এ স্কোর বাড়ানোর সঠিক স্ট্র‍্যাটেজি না জানা। শিক্ষার্থীরা IELTS কোর্সে এডমিশন নিয়ে, ক্যামব্রিজের নিয়ে পড়ে থাকে। ক্যামব্রিজেই নাওয়া-খাওয়া, ক্যামব্রিজেই বসবাস। ক্যাম্ব্রিজে টেস্ট দিতে দিতে দেখা যায় IELTS কোর্স শেষ হওয়ার আগেই ক্যাম্ব্রিজ বই সলভ করে শেষ । শিক্ষার্থীরা ভ্রান্ত ধারণা পোষণ করে৷ ওরা মনে করে ক্যামব্রিজ টেস্ট দিলেই ইংরেজির ইম্প্রুভ হবে। আসলে এটা সত্য না।

মনে রাখতে হবে, Cambridge এর বইগুলো হলো আপনার ইংরেজি লেভেল যাচাই করার একমাত্র অথেনটিক সোর্স, ইংরেজি লেভেল বৃদ্ধি করার সোর্স নয়। সুতরাং সারাদিন ক্যাম্ব্রিজ নিয়ে পড়ে থাকবেন না, ইংরেজি দক্ষতা বাড়াতে হলে আপনাকে অন্য উপায় ধরতে হবে।

🔸 তাহলে কি করতে হবে?
- ইংরেজির দক্ষতা বৃদ্ধি করার এক এবং একমাত্র উপায় হলো রিসার্চ করা, সহজ বাংলায় আমরা যেইটাকে ঘাটাঘাটি করা বলি। ইংরেজি লেভেল বৃদ্ধি করতে ইউটিউবে ঘাটাঘাটি করেন, যা ভালো লাগে তাই ঘাটাঘাটি করেন। ফ্যাভারিট একটা চ্যানেল খোজে বের করবেন, মনে রাখবেন সেটা যেন ইংরেজিতে হয়। গুগলের শরনাপন্ন হবেন, গুগলে সার্চ দিয়ে আর্টিকেল পড়বেন, আইডিয়া জেনারেট করবেন, নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবেন। সময় বের করে ইংরেজি পত্রিকা পড়বেন। সু্যোগ ফেলে গল্প, উপন্যাস পড়বেন। নতুন ওয়ার্ড কালেক্ট করবেন, ওয়ার্ডগুলো নোট করে রাখবেন, তবে মুখস্থ করার চেষ্টা করবেন না।

🔸 আর কি করতে হবে?
এরকম বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করবেন। পাশাপাশি প্রতি সাপ্তাহে ক্যাম্ব্রিজের ১/২ টা টেস্ট সলভ করবেন। ক্যাম্ব্রিজের কোয়েশ্চনের প্যাটার্ন বুঝার চেষ্টা করবেন। বুঝার চেষ্টা করবেন, রিডিং, লিসেনিং এর প্রদত্ত টপিকগুলা কি থাকে। ব্যাচ টিচার কিংবা ইউটিউবের সহায়তা নিয়ে বিভিন্ন টিপস, ট্রিকস আয়ত্ত করার চেষ্টা করবেন।

🔸 Paraphrase is the key
রিসার্চ করবেন, ক্যাম্ব্রিজ সলভ করবেন, তবে এগুলা যথেষ্ট নয়। যারা ক্যাম্ব্রিজ সলভ করেছেন আপনারা ভালো করেই জানেন রিডিং, লিসেনিং পুরোটাই প্যারাপ্রেইজের খেলা। প্যারাপ্রেইজের সুক্ষ্ম পার্থক্য ধরতে পারেন নাই তো খাইছেন ধরা। সুতরাং প্যারাপ্রেইজ নিয়ে কাজ করবেন, প্যারাপ্রেইজ কিভাবে কাজ করে বুঝার চেষ্টা করবেন, এ বিষয়ে আলাদা নোট রেডি করবেন।

🔸 লেখার সারমর্ম
আপনারা যারা বেশিরভাগ লিসেনিং, রিডিং তথা IELTS এর সব মডিউলেই স্ট্রাগল করতেছেন, আপনাদের উচিৎ ক্যামব্রিজ বাদ দিয়ে, নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করে, ওই টপিকের উপর ইউটিউবে টানা ৪/৫ দিন বিভিন্ন ভিডিও দেখা। এতে করে বিভিন্ন জিনিস আপনার মাথায় একদম গেথে থাকবে। আপনার আইডিয়া বাড়বে, ইমাজিনেশন ক্ষমতা বাড়বে, যেকোন টপিক সহজে বুঝবেন, IELTS এ স্কোর বাড়বে। মনে রাখবেন, যার ইমাজিন ক্ষমতা বেশি, সে খুব সহজেই IELTS এর বিভিন্ন মডিউলে প্রদত্ত টপিকের সাথে রিলেট করতে পারবে, এবং খুব ভালো স্কোর অর্জন করতে সক্ষম হবে।

পুনশ্চ: লেখাটি IELTS এ জার্নিতে সদ্যযুক্ত হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য লেখা এবং IELTS জার্নিতে যুক্ত হয়ে দিশেহারা হয়ে পড়া শিক্ষার্থীদের উৎসর্গ করা হলো। আশা করি উভয় পক্ষ শীঘ্রই IETLS টেস্টে উত্তীর্ণ হয়ে নিজেদের স্বপ্নের দেশে পাড়ি জমাবে।
শুভ কামনা রইলো সবার জন্য।

Mehedi Hasan
Director, Praxis Habiganj

Share
Written by

Mehedi Hasan

Teacher at Praxis Habiganj · 4 articles on the blog

More from Mehedi
Discussion

Comments 0

Join the discussion. Log in with your Praxis student account to comment or like.

Student login
No comments yet. Be the first to share your thoughts.

Delete this comment?

It will be removed for everyone. This can't be undone.