নিচের লেখাটি একদম বিগিনারদের উদ্দেশ্য করে লিখা, এডভান্স স্টুডেন্টরা লেখাটি স্কিপ করতে পারেন। বর্তমানে বিগিনারদের সংখ্যাটাই বেশি। সমস্যা হচ্ছে এরা ইংরেজিতে দুর্বল, ওরা IELTS কোর্সে ভর্তি হয়েই Cambridge বই নিয়ে টেস্ট দিতে শুরু করে। এবং দুইদিন পর হতাশ হয়ে পড়ে I
সিলেটিদের মধ্যে বিদেশ যাওয়ার নেশা, বিশেষ করে ইংল্যান্ডে পাড়ি জমানো কম বেশি সবারই স্বপ্ন। করোনা পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিলো। সেই হাওয়া এসেছিলো হবিগঞ্জ শহরে৷ যেই হাওয়ার সুবাতাস এখনো বইছে। বিদেশি হাওয়ার টানে অসংখ্য শিক্ষার্থী ভিড় জমান প্রাক্সিস হবিগঞ্জে। লক্ষ্য একটাই, IELTS করতে হবে, ভালো একটা স্কোর আনতে হবে, এবং পাড়ি জমাতে হবে স্বপ্নের দেশে।
তবে বাস্তবতা ভিন্ন। এদের বেশিরভাগই অনেকদিন থেকে ইংরেজির টাচে নেই। অথবা টাচে থাকলেও ইংরেজিতে তেমন দক্ষ নয়। যার কারণে IELTS কোর্সে এডমিশন নিয়ে পাগল হওয়ার দশা। এরকম শিক্ষার্থী যারা আছেন, তাদের জন্য কিছু পরামর্শ পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।
🔸একটা গ্রুপ গঠন করুন:
যারা ইংরেজিতে কাচা, কিন্তু IELTS এ ভর্তি হয়ে গেছেন এমন শিক্ষার্থীদের প্রথম এবং প্রধান কাজ হলো ব্যাচের ক্লাস শুরু হওয়ার কয়েকদিনের ভিতরেই একটা গ্রুপ তৈরি করা। দুই সদস্যের গ্রুপ হোক কিংবা পাচ সদস্যের গ্রুপ হোক সেটা ম্যাটার না৷ যেইটা ম্যাটার করে সেটা হলো, ক্লাসে আলোচনাকৃত মডিউল নিয়ে আপনারা আলোচনা করবেন নিয়মিত এবং গ্রুপ স্টাডি করবেন। দরকার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে নিবেন। তবে সতর্ক থাকবেন দলে যাতে বেশি মেম্বার না থাকে। বেশি হলে গ্যাঞ্জাম লেগে যায়। গ্রুপে একজন আরেকজনের সাথে নিয়মিত ইংরেজিতে কথা বলবেন, একজন আরেকজনকে আইডিয়া দিবেন, তবে কেউ কারো ভুল ধরবেন না। ভুল ধরলে হতাশা কাজ করবে। দলের কেউ ভুল করলেও প্রশংসা করবেন, এতে ইংরেজি শেখার আগ্রহ এবং সাহস দুইটাই বাড়বে।
🔸 ইউটিউবকে কাজে লাগান:
IELTS এ ভর্তি হয়ে কিছু শিক্ষার্থী Speaking এর ক্লাস চলাকালীন সময়ে রিডিং, লিসেনিং সলভ করা শুরু করেন। আমি বলব এত অস্থির না হয়ে ধৈর্য্য ধরুন। যখন যেই মডিউলের ক্লাস চলবে ওই সময় ওই মডিউলেই ফোকাস করুন। প্রথম দিকে ক্যাম্ব্রিজ সলভ করতে যাবেন না। সলভ করতে গেলে আগামাথা কিছু বুঝবেন না। একটু ধৈর্য্য ধরেন। ক্যাম্ব্রিজের পরিবর্তে ইংরেজি লেভেল ডেভেলপ করুন।
কিভাবে ইংরেজি ডেভেলপ করবেন?
মনে রাখবেন, IELTS এক্সাম কিন্তু আমাদের প্রথাগত ইংরেজি এক্সামের মতো না। এখানে পাগল হয়ে গ্র্যামার শেখার দরকার নেই। এর পরিবর্তে আপনি নিয়মিত ইউটিউবে ১ থেকে ২ ঘন্টা ইংরেজি কন্টেন্ট দেখেন। এখন জিজ্ঞেস করতে পারেন কোন ধরনের কন্টেন্ট দেখবেন, অথবা কোন চ্যানেল ফলো করবেন। আমার সাজেশন হলো, আপনার যেই জিনিস ভালো লাগে ওই জিনিসের ভিডিও দেখবেন।
কারো খেলা ভালো লাগে, কারো ট্রাভেল, কারো ভালো পলিটিক্যাল ব্যক্তিদের ইন্টারভিউ, কারো ভালো লাগে কার্টুন কিংবা এনিমেশন, কারো ভালো লাগে ফুড ভ্লগিং, বিভিন্নজনের বিভিন্ন জিনিস ভালো লাগে। ইউটিউব একটা মজার জিনিস, দুনিয়ার সব ধরনের ভিডিও পাওয়া যায়। আপনার পছন্দের চ্যানেল খোজে বের করুন।
মনে রাখবেন, ভিডিও দেখার সময় মাথায় রাখবেন না, যে IELTS এর জন্য এসব করতেছেন। এতে এক্সট্রা টেনশন কাজ করবে। আপনার মাথায় রাখতে হবে আপনি বিনোদন নেওয়ার জন্য এসব দেখতেছেন।
🔸 সোশ্যাল মিডিয়া কাজে লাগান:
বর্তমানে আমরা ফেসবুক ছাড়া অচল। পড়তে বসলে সময় কাটেনা, তবে ফেসবুকে স্ক্রল করতে করতে দিব্যি পার করে দিতে পারি ঘন্টাখানেক। IELTS এ স্কোর চান, ওদিকে ডোপামিনের ফাদে পড়ে ফেসবুকও ছাড়তে পারেন না।
এমতাবস্থায় আমার উপদেশ হলো, একটু স্মার্ট হোন। এক ঢিলে দুই পাখি শিকার করেন। ফেসবুকও ব্যবহার হবে, ইংরেজিও শিখা হবে।
এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো, আপনার ভালো লাগে এমন টপিকের কিছু ফেসবুক পেইজ খোজে বের করুন, যেগুলো অবশ্যই ইংরেজি ভাষার হতে হবে। উক্ত পেইজগুলো ফ্যাভারিট করে রাখুন। ফ্যাভারিট করে রাখলে দেখবেন নিয়মিত অসংখ্য কন্টেন্ট আপনার সামনে আসছে, ফলে কন্টেন্টগুলো আনইন্টেনশনালি আপনার পড়া হয়ে যাবে। এরকম করলে কয়েকদিন পর দেখবেন ধীরে ধীরে আপনার ইংরেজি আন্ডারস্ট্যান্ডিং বাড়তেছে। যেইটা আপনাকে রিডিং বিশাল সাহায্য করবে।
🔸 ফেসবুকে লিখুন:
ট্রেন্ডিং টপিক নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দেন, আপনিও দিবেন, তবে সেটা ইংরেজিতে। গ্র্যামার ভুল হোক শুদ্ধ হোক প্রতিদিন ৫/১০ লাইন লিখে ফেসবুকে পোস্ট দিবেন। টপিক না পেলে, মনে যা আসে তাই লিখে পোস্ট দিবেন।
তবে একটা জিনিস মাথায় রাখবেন, পোস্টের প্রাইভেসি যাতে Only Me করা থাকে। অন্যথায় ট্রলের শিকার হবেন।
🔸 রিলস দেখুন:
আমি নিশ্চিত আপনি প্রতিদিন অনেক সময় নষ্ট করেন রিলস দেখে দেখে। তবে এবার একটু স্মার্ট হোন। ইউটিউব কিংবা ফেসবুকে ছোট ছোট ইংলিশ মুভি সিরিজের ক্লিপ আপলোডকারী অসং্খ্য চ্যানেল কিংবা পেইজ পাবেন। রোমান্টিক, একশন, থ্রিলার, কমেডি, হরর, এনিমেশন, যেই ধরনের কন্টেন্ট ভালো লাগে প্রথম একদুইদিন সার্চ করে করে এসবের রিলস দেখুন৷ ২/৩ দিন পর আপনাকে আর সার্চ করে খোজে বের করতে হবেনা। ফেসবুক ইউটিউবের এলগরিদমই এসব কন্টেন্ট খোজে এনে আপনার রিলস ফিডে হাজির করবে।নিয়মিত ইংরেজি রিলস দেখার ফলে দেখবেন কোন কষ্ট ছাড়াই ইংরেজি শিখা হয়ে যাচ্ছে।
এমন অনেক স্টুডেন্ট আছে, যারা এরকম ছোট ছোট রিলস, ক্লিপস দেখে লিসেনিংয়ে ভালো একটা স্কোর অর্জন করেছে।
Mehedi Hasan
Director, Praxis Habiganj
Comments 0
Join the discussion. Log in with your Praxis student account to comment or like.
Student login