praxishabiganj@gmail.com
Tips & strategy

IELTS Last minute preparation!

পরীক্ষার আগের সময় আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত?

IELTS কিংবা অন্য যেকোনো বড় পরীক্ষার আগের সময়টা খুবই গুরুত্বপূর্ণ । এই সময় অনেকেই নার্ভাস হয়ে পড়ে, কারো মনে হয় এখনও অনেক কিছু বাকি, আবার কেউ ভাবে—“আর কিছু করার নাই, এখন যা হবার তাই হবে।” কিন্তু বাস্তবে এই সময়টাই আপনার স্কোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে—যদি আপনি সঠিক কৌশলে কাজ করেন!

1. Speaking: সময়টা কাজে লাগানোর উপায়

পরীক্ষার আগে আর নতুন কিছু শেখার ট্রাই না করে—যা শিখেছেন, সেটাই ঝালিয়ে নিন। রুটিনে ৩০-৪০ মিনিট একজন পার্টনারের সাথে রিয়েল স্পিকিং সেশনে যান। আর না পারলে আয়নার সামনে দাঁড়িয়ে দিনপ্রতি ১ ঘণ্টা প্র্যাক্টিস করুন।

  • Mock টেস্ট দিন : মক টেস্টের মাধ্যমে আপনার লেভেল যাচাই করুন এবং ফিডব্যাক অনুযায়ী প্রাক্সটিস করুন।
  • প্রতিদিন ২-৩ টা সাধারণ Cue Card প্রশ্ন নিয়ে স্পিকিং প্র্যাকটিস করুন।
  • ইংরেজিতে চিন্তা করার অভ্যাসটা ধরে রাখুন। মাথার ভিতরেই প্রশ্নের উত্তর সাজানোর চেষ্টা করুন।

2. Listening: লাস্ট-মিনিট ফোকাস

পরীক্ষার আগের এই সময়টাতে লিসনিং এর উপর বাড়তি গুরুত্ব দিন। এখন আর তেমন নতুন কিছু শেখার চেয়ে বেশি দরকার কনসিস্টেন্সি এবং মাইন্ডফুল লিসনিং।

  • প্রতিদিন বিভিন্ন ইংলিশ অডিও শুনে দিন শেষ করুন।
  • টেস্ট দেয়ার সময় একবার শুনেই উত্তর না পেলে, আবার শোনার চর্চা করুন।
  • একটানা শুনে যাওয়ার অভ্যাস তৈরি করুন—Distraction এড়িয়ে যান।
  • বানান নিয়ে কাজ করুন, যেসব বানান ভুল হয় তা খাতায় ২০/৩০ বার লিখুন ।
  • পার্ট ওয়াইজ প্র্যাকটিস করার ট্রাই করুন, ফর এক্সাম্পল, যদি পার্ট ৩ তে সমস্যা বেশি হয় তাহলে শুধুমাত্র পার্ট -৩ প্র্যাক্টিস করে অ্যানালাইজ করুন কেনো আনসার ধরতে পারছেন না।
  • সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটানা ইংলিশ কনটেন্ট শোনার অ্যাবিলিটি তৈরি করা । যত বেশি শুনবেন তত বেশি লিসনিং কম্প্রিহেনশন স্কিলের ইমপ্রুভ হবে।

3. Writing: পরীক্ষার আগের দিনগুলোতে কেমন হবে রুটিন

এখন আর নতুন কনটেন্ট শিখে লাভ নেই। বরং আপনার শিখে রাখা স্ট্রাকচার, আইডিয়া আর টাইম ম্যানেজমেন্টকে বাস্তব পরীক্ষার মতো প্র্যাকটিস করুন।

  • প্রতিদিন ১টা Task-1 ও Task-2 লিখুন, একঘন্টার টাইমার দিয়ে।
  • Feedback পাওয়ার চেষ্টা করুন—কোনও টিচার দিয়ে চেক করুন বা AI (ChatGPT) ব্যবহার করুন। ( তবে AI এর ইভ্যালুয়েশন এখনও হিউমান লেভেলে যায় নাই, তো ai দেয়া স্কোর অনেকাংশেই ভুল হওয়ার সম্ভাবনা আছে, তবে ai এর দেয়া ফিডব্যাকগুলো কাজে লাগানোর চেষ্টা করুন )
  • প্রতিদিন নতুন না লিখলেও অন্তত ৩-৪টা স্যাম্পল রাইটিং পড়ুন।
  • Simon বা Liz এর মডেল উত্তর থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার শিখুন।
  • যেসব ব্যাপারে কনফিউশন আছে তা নিয়ে স্টাডি করুন ।

4. Reading: Calm, Consistent, Confident

Reading হচ্ছে এমন একটি স্কিল যা পরীক্ষার দিন ঝুঁকির মুখে পড়তে পারে—যদি আপনি সময় বাঁচাতে না পারেন। এখনই সময় Time-bound Practice করার।

  • প্রতিদিন ১টা ফুল Reading Test দিন। টাইমার ব্যবহার করুন।
  • ভুল হলে Explanation দেখুন—কেন ভুল হলো সেটা জানুন। আই রিপিট, ভুল হলে Explanation দেখুন—কেন ভুল হলো সেটা জানুন।
  • Question টাইপ অনুযায়ী আপনার দুর্বল দিক খুঁজে বার করে কাজ করুন।
  • আপনার টার্গেট অনুযায়ী একটা প্ল্যান তৈরি করুন, রিডিং যেহেতু টাইম ম্যানেজমেন্ট এর খেলা অতএব আপনার টাইম ওয়াইজলি স্পেন্ড করুন। ফর এক্সাম্পল, আপনার টার্গেট স্কোর ৬.০, এই অবস্থায় আপনি ৪০ টা কোশ্চেন ই যদি সলভ করার টার্গেটে না নেমে আপনি যেসব কোশ্চেন ইসিলি সলভকরতে পারেন অইগুলায় ফোকাস করেন।
  • রিডিং ইজ অল এবাউট কমপ্রাহেনশন। আপনি কতটুকু কমসময়ের মধ্যে কতটুকু ভালো করে বুঝতে পারলেন এইটার উপর ডিপেন্ড করবে আপনার স্কোর।

✅কতটুকু সময় দেওয়া উচিত এখন প্রতিদিন?

স্কিল সময় (প্রতিদিন)
Speaking ১ ঘন্টা (Partner/Alone)
Listening ১.৫ - ২ ঘন্টা
Writing ১.৫ - ২ ঘন্টা
Reading ১.৫ - ২ ঘন্টা

🔚 শেষ কথায় বলবো…

এই শেষ মুহূর্তে ছোট ছোট কাজ গুলোই আপনাকে বড় জয়ের দিকে নিয়ে যাবে। নতুন কিছু শেখার চাইতে এখন বেশি দরকার “stability and routine”।

আপনার প্রতিটি Practice Session যেন হয় একটা Mini Test—এইভাবেই নিজেকে গড়ে তুলুন।

পরীক্ষার আগে আতঙ্ক নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখুন।

Share
Written by

Azher Hossain Emon

Teacher at Praxis Habiganj · 4 articles on the blog

More from Azher
Discussion

Comments 0

Join the discussion. Log in with your Praxis student account to comment or like.

Student login
No comments yet. Be the first to share your thoughts.

Delete this comment?

It will be removed for everyone. This can't be undone.