praxishabiganj@gmail.com
Tips & strategy

𝐇𝐨𝐰 𝐜𝐚𝐧 𝐰𝐞 𝐩𝐫𝐞𝐩𝐚𝐫𝐞 𝐨𝐮𝐫-𝐬𝐞𝐥𝐟 𝐟𝐨𝐫 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐖𝐢𝐭𝐡 𝐨𝐫 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐂𝐨𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞.

প্রথমত আপনাকে জানতে হবে 𝐈𝐄𝐋𝐓𝐒 কি, কেন করব, কিভাবে করব, এবং কিভাবে একটা ভালো স্কোর প্রত্যাশা করতে পারি।

আমরা প্রায় অনেকেই জানি 𝐈𝐄𝐋𝐓𝐒 হচ্ছে,

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦.

এইটা মূলত আপনার একটা ল্যাংগুয়েজ টেস্ট। যা 𝟒 ভাগে বিভক্ত। এইটা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে, কমিউনিকেশন স্কিল বাড়াতে, দেশের চাকরির বাজারে এগিয়ে থাকতে সাহায্য করে। নিচে আমরা প্রতিটি বিষয়ে কিভাবে দক্ষ হতে পারি তা নিয়ে জানবো।

𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐛𝐞 𝐚 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐬𝐩𝐞𝐚𝐤𝐞𝐫 𝐚𝐭 𝐒𝐩𝐞𝐚𝐤𝐢𝐧𝐠

স্পিকিং হচ্ছে কথা বলা, যা 𝐈𝐄𝐋𝐓𝐒 এ 𝟑 ভাগে 𝟏𝟏-𝟏𝟓 মিনিটের একটা টেস্টে বিভক্ত।

𝟏𝐬𝐭-পার্ট এ আপনাকে জেনারেল কিছু কোশ্চেন করা হবে যা আপনার নিজের সম্পর্কে এবং সমসাময়িক বিষয়াদি নিয়ে। আপনার ইচ্ছা,অনিচ্ছা, পছন্দের-অপছন্দের বিষয়গুলোকে 𝐎𝐧𝐞 𝐭𝐨 𝐎𝐧𝐞 কোশ্চেন এ করা হবে, এবং তা আপনাকে শুনে শুনে সংগতি রেখে 2-3 লাইনে আন্সার করতে হবে।

𝟐𝐧𝐝- পার্টে একটা 𝐂𝐮𝐞-𝐂𝐚𝐫𝐝 প্রদান করা হবে। নির্দিষ্ট একটা বিষয়ে আপনাকে 𝟏-𝟐 মিনিটের মতো কথা বলতে হবে। এবং বলার পূর্বে আপনাকে 𝟏 মিনিট সময় দেওয়া হবে ঐ বিষয়ে কথা বলার নোট রেডি করার জন্য।

𝟑𝐫𝐝- পার্টে আপনি আগের কোশ্চেন গুলোর অনুরুপভাবে আবারো কিছু কোশ্চেন পাবেন যা 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰𝐢𝐧𝐠 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬 নামে পরিচিত। অইখানে আপনাকে 𝐏𝐚𝐫𝐭-𝟐 রিলেটেড অথবা আপনার আন্সারের উপর নির্ভর করে পরবর্তী কোশ্চেন করবে এবং আপনাকে তা আন্সার করতে হবে।

𝐇𝐨𝐰 𝐜𝐚𝐧 𝐰𝐞 𝐢𝐦𝐩𝐫𝐨𝐯𝐞 𝐨𝐮𝐫 𝐒𝐩𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐋𝐞𝐯𝐞𝐥 :

স্পিকিং এ যেহেতু আপনাকে কথা বলতে হবে, সেক্ষেত্রে আপনাকে 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐌𝐚𝐤𝐢𝐧𝐠, 𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲, 𝐅𝐥𝐮𝐞𝐧𝐜𝐲 & 𝐂𝐨𝐡𝐞𝐬𝐢𝐨𝐧, এবং 𝐋𝐞𝐱𝐢𝐜𝐚𝐥 𝐫𝐞𝐬𝐨𝐮𝐫𝐜𝐞 ( 𝐭𝐨𝐩𝐢𝐜 𝐫𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐯𝐨𝐜𝐚𝐛𝐮𝐥𝐚𝐫𝐲) বিষয়ে ভালো আইডিয়া নিতে হবে। সর্বোপরি আপনাকে কথা বলতে হবে, কারন 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭. এক্ষেত্রে আপনি একজন স্পিকিং পার্টনার সিলেক্ট করে প্রতিদিন বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন।

নিজের সাথে নিজে টুকটাক ইংরেজিতে কথা বলবেন, ইংরেজি ভিডিও রেকর্ড করবেন আপনার মোবাইলে। এতে করে আপনার মুখের জড়তা, আইডিয়া বড় করা, বা অনর্গলভাবে কথা বলার একটা সক্ষমতা তৈরি হয়ে যাবে। এভাবেই আপনি নিয়মিত চর্চা করলে স্পিকিং এ ভালো একটা স্কোর আশা করতে পারবেন।

এছাড়াও আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও, পডকাস্ট শুনতে পারেন নিয়মিত, যা আপনাকে ভালো লিসেনার এবং পরবর্তীতে একজন ভালো স্পিকার হিসেবে রুপান্তরিত করবে। এক্ষেত্রে নিম্নোক্ত চ্যানেলগুলো ফলো করতে পারেন

𝐡𝐭𝐭𝐩𝐬://𝐲𝐨𝐮𝐭𝐮.𝐛𝐞/𝐚𝐑𝐁𝐳𝐘𝐄𝐧𝟕𝐝𝐡𝐌?𝐬𝐢=𝐆𝐖𝐱𝐟𝟎-𝐃𝐩𝐁𝐮𝐥𝐛𝐨𝐖𝐑𝟐

𝐡𝐭𝐭𝐩𝐬://𝐲𝐨𝐮𝐭𝐮𝐛𝐞.𝐜𝐨𝐦/@𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡𝐒𝐩𝐞𝐚𝐤𝐢𝐧𝐠𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬?𝐬𝐢=𝐌𝐡𝐏𝐗𝐩𝐀𝐉𝟔𝐤𝐐𝐣𝐩𝐃𝐁𝟓𝐚

𝗪𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗹𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝘄𝗵𝗮𝘁 𝗶𝘀 𝗿𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗱 𝘁𝗼 𝗴𝗲𝘁 𝗮 𝗵𝗶𝗴𝗵 𝘀𝗰𝗼𝗿𝗲 𝗶𝗻 𝗟𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴;

𝗟𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴- মূলত 𝟰 পার্ট এবং 𝟰𝟬 কোশ্চেন এ বিভক্ত৷ এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন যেমন 𝗙𝗶𝗹𝗹 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗚𝗮𝗽𝘀, 𝗠𝗖𝗤, 𝗗𝗼𝘂𝗯𝗹𝗲 𝗠𝗖𝗤, 𝗠𝗮𝘁𝗰𝗵𝗶𝗻𝗴 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻, 𝗠𝗮𝗽𝘀 সহ বিভিন্ন টাইপের কোশ্চেন পেতে পারেন। আপনাকে তা শুনে শুনে আন্সার ধরতে হবে।

লিসেনিং এ তারাই ভালো করে যারা নিয়মিত শুনে বুঝতে পারার সক্ষমতা রয়েছে। এক্ষেত্রে আপনাকে তাদের 𝗣𝗿𝗼𝗻𝘂𝗻𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 বুঝতে পারার সক্ষমতা গড়তে হবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পডকাস্ট, ইংরেজি ডকুমেন্টারি, কনভারসেশন এ অভ্যস্ত হতে হবে। এছাড়াও 𝗖𝗮𝗺𝗯𝗿𝗶𝗱𝗴𝗲- বইয়ের পেছনে থাকা 𝗔𝘂𝗱𝗶𝗼 𝗧𝗿𝗮𝗻𝘀𝗰𝗿𝗶𝗽𝘁 শুনে শুনে লেখার চেষ্টা করতে পারি। এতে করে আপনার মনোযোগ, একাগ্রতা, বুঝতে পারা, স্পেলিং সহ অনেক কিছুই খুব দ্রুত ইম্প্রুভ হয়ে যাবে। নিচের এই চ্যানেলগুলো থেকে নিয়মিত ভিডিও দেখবেন সাবটাইটেল সহকারে।

𝗵𝘁𝘁𝗽𝘀://𝘆𝗼𝘂𝘁𝘂𝗯𝗲.𝗰𝗼𝗺/@𝗣𝗢𝗖𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵?𝘀𝗶=𝘀𝗼𝟴-𝗹𝟲𝗷𝗹𝗦𝗰𝗕𝘄𝟳𝗛𝗨𝟯

𝗵𝘁𝘁𝗽𝘀://𝘆𝗼𝘂𝘁𝘂𝗯𝗲.𝗰𝗼𝗺/@𝘁𝗼𝗳𝗹𝘂𝗲𝗻𝗰𝘆?𝘀𝗶=𝗺𝗸𝗤𝗺𝗿𝟲𝗸𝗫𝗴𝗖𝗕𝟰𝗨𝗧𝗤𝗦

𝗵𝘁𝘁𝗽𝘀://𝘆𝗼𝘂𝘁𝘂𝗯𝗲.𝗰𝗼𝗺/@𝗥𝗲𝗮𝗹𝗟𝗶𝗳𝗲𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵𝟭?𝘀𝗶=𝘂𝘅𝗞𝗺𝗭𝗝𝗷𝗰𝗚𝗱𝗡𝗽𝗗𝗕𝘅𝗣

𝗵𝘁𝘁𝗽𝘀://𝘆𝗼𝘂𝘁𝘂𝗯𝗲.𝗰𝗼𝗺/@𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴𝗦𝘂𝗰𝗰𝗲𝘀𝘀?𝘀𝗶=𝗠𝗵𝗣𝗫𝗽𝗔𝗝𝟲𝗸𝗤𝗷𝗽𝗗𝗕𝟱𝗮

𝙏𝙝𝙚 𝙥𝙧𝙤𝙘𝙚𝙨𝙨 𝙤𝙛 𝙍𝙚𝙖𝙙𝙞𝙣𝙜

রিডিং এখানে 3 টা প্যাসেজে বিভিন্ন ধরনের কোশ্চেম টাইপ নিয়ে গঠিত। এখানে আপনাকে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হবে টাইম এবং বুঝতে পারা নিয়ে। কাজেই আপনাকে সবগুলো কোশ্চেন টাইপ জেনে বেশি বেশি করে আন্ডারস্ট্যান্ডিং এর দিকে নজর দিতে হবে।

যেহেতু রিডিং একটা স্লো প্রসেস, সেক্ষেত্রে আপনার ধৈর্য্যক্ষমতা বাড়ানো, ভোকাবুলারি জানা সহ কোশ্চেন ইজিলি বুঝতে পারার সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে তারাই ভালো করে যারা নিয়মিত ধৈর্য্য ধরে প্রতিদিন ১-২ ঘন্টা ইংরেজি নিউজপেপার, বই পড়া, অনলাইন রিডিং আর্টিকেল,ম্যাগাজিন সহ আপনার জেনারেল ইন্টারেস্ট থেকে যেকোনো কিছু পড়তে পারেন। এতে করে আপনার ভোকাবুলারি স্ট্রং সহ, টাইম ম্যানেজমেন্ট এ ড্রামাটিক্যাল ইম্প্রুভমেন্ট পাবেন, যা পরবর্তীতে আপনাকে একুরেসি সহকারে আন্সার ধরতে সাহায্য করবে। তবে এইটা মনে রাখবেন, তখনি আপনি ভালো করবেন যখন আপনি ইংরেজি পড়ার অভ্যাস গড়তে পারবেন।
নিম্নোক্ত চ্যানেলগুলো থেকে নিয়মিত রিডিং আর্টিকেল পড়তে পারেন

𝙝𝙩𝙩𝙥𝙨://𝙟𝙖𝙢𝙚𝙨𝙘𝙡𝙚𝙖𝙧.𝙘𝙤𝙢/𝙖𝙧𝙩𝙞𝙘𝙡𝙚𝙨
𝙝𝙩𝙩𝙥𝙨://𝙢𝙞𝙣𝙞-𝙞𝙚𝙡𝙩𝙨.𝙘𝙤𝙢/𝙧𝙚𝙖𝙙𝙞𝙣𝙜𝙘%3𝘿𝙧𝙚𝙘𝙚𝙣𝙩-𝙖𝙘𝙩𝙪𝙖𝙡-𝙩𝙚𝙨𝙩𝙨?𝙘=𝙨𝙝𝙤𝙧𝙩-𝙧𝙚𝙖𝙙𝙞𝙣𝙜
𝙝𝙩𝙩𝙥𝙨://𝙬𝙬𝙬.𝙩𝙝𝙚𝙜𝙪𝙖𝙧𝙙𝙞𝙖𝙣.𝙘𝙤𝙢/𝙞𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡
𝙝𝙩𝙩𝙥𝙨://𝙬𝙬𝙬.𝙗𝙗𝙘.𝙘𝙤𝙢/
𝙝𝙩𝙩𝙥𝙨://𝙬𝙬𝙬.𝙘𝙣𝙣.𝙘𝙤𝙢/

𝑩𝒆 𝒂 𝒄𝒓𝒆𝒂𝒕𝒊𝒗𝒆 𝒘𝒓𝒊𝒕𝒆𝒓 𝒃𝒚 𝒘𝒓𝒊𝒕𝒊𝒏𝒈 𝒍𝒊𝒕𝒕𝒍𝒆 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒅𝒂𝒚
𝑰𝑬𝑳𝑻𝑺 𝑾𝒓𝒊𝒕𝒊𝒏𝒈

𝑰𝑬𝑳𝑻𝑺- রাইটিংগুলো টাস্ক নামে পরিচিত।

যেখান 𝑻𝒂𝒔𝒌-1 এ আপনাকে কিছু পিকচার বিভিন্ন নাম সম্বলিত আকারে থাকবে, যা আপনাকে দেখে দেখে কিছু নিয়মানুসারে লিখে দেখাতে হবে। কিছু নির্দিষ্ট 𝑷𝒓𝒐𝒄𝒆𝒔𝒔 রয়েছে যা আপনি ইউটিউব বা যেকোনো 𝑰𝑬𝑳𝑻𝑺 𝑰𝒏𝒔𝒕𝒓𝒖𝒄𝒕𝒐𝒓𝒔' থেকে জেনে নিতে পারবেন।

এবং 𝑻𝒂𝒔𝒌-2 তে আপনাকে একটা 𝑬𝒔𝒔𝒂𝒚 লিখতে হবে। এখানে আপনি 𝑫𝒊𝒔𝒄𝒖𝒔𝒔𝒊𝒐𝒏 & 𝑶𝒑𝒊𝒏𝒊𝒐𝒏 আকারে বিভিন্ন বিষয়ে 𝑬𝒔𝒔𝒂𝒚 পাবেন যা আপনার নিজস্ব আইডিয়া সহকারে, সংগতি, সঠিক শব্দের ব্যবহার ও ব্যাকরনগত দিক ঠিক রেখে বর্ণনা করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি 𝑰𝑬𝑳𝑻𝑺 𝑾𝒓𝒊𝒕𝒊𝒏𝒈 নিয়ে ভালো আইডিয়া পাবেন। সেক্ষত্রে ঐসব চ্যানেলগুলো ফলো করতে পারবেন

𝑰𝑬𝑳𝑻𝑺 𝑼𝑷, 𝑰𝑬𝑳𝑻𝑺 𝑨𝑫𝑽𝑨𝑵𝑻𝑨𝑮𝑬, 𝑳𝑰𝒁 𝑰𝑬𝑳𝑻𝑺, 𝑰𝑬𝑳𝑻𝑺 𝑩𝑳𝑶𝑮.𝑪𝑶𝑴, 𝑰𝑬𝑳𝑻𝑺 𝑻𝑹𝑨𝑰𝑵𝑰𝑵𝑮 𝑶𝑵𝑳𝑰𝑵𝑬.

সর্বশেষ, মনে রাখতে হবে 'লেখাপড়া' সবকিছু নিজের কাছে। আপনি যত বেশি এফোর্ট দিবেন, তত বেশি রিওয়ার্ড পাবেন।

𝑯𝒂𝒓𝒅 𝒘𝒐𝒓𝒌, 𝒑𝒂𝒚𝒔 𝒐𝒇𝒇.
𝑩𝒆𝒍𝒊𝒆𝒗𝒆 𝒊𝒏 𝒕𝒉𝒊𝒔 𝒕𝒉𝒆𝒐𝒓𝒚 & 𝒃𝒆𝒈𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚.

𝑩𝒆𝒔𝒕 𝒐𝒇 𝑳𝒖𝒄𝒌 🌸

𝑴𝒐𝒋𝒂𝒉𝒊𝒅 𝑨𝒃𝒊𝒓
𝑰𝑬𝑳𝑻𝑺 𝑰𝒏𝒔𝒕𝒓𝒖𝒄𝒕𝒐𝒓 𝒂𝒕 𝑷𝒓𝒂𝒙𝒊𝒔 𝑯𝒂𝒃𝒊𝒈𝒂𝒏𝒋

Share
Written by

Mojahid Mohammad Abir

Teacher at Praxis Habiganj · 2 articles on the blog

More from Mojahid
Discussion

Comments 0

Join the discussion. Log in with your Praxis student account to comment or like.

Student login
No comments yet. Be the first to share your thoughts.

Delete this comment?

It will be removed for everyone. This can't be undone.