
টিচার্স রুমে যখন আমরা প্রায়ই শিক্ষার্থীদের দুর্বলতা নিয়ে আলোচনা করি, তখন আবির স্যার প্রায়ই বলেন—“কিছু শিক্ষার্থী আছে যাদের বোমা মারলেও ইংলিশে কথা বলানো যায় না।” মূলত আজকের লেখা তাদের জন্য।
Speaking Skill বাড়ানো কঠিন মনে হলেও, যদি আপনি সময় দেন এবং নিয়মিত অভ্যাস চালিয়ে যান, এটি মোটেও কঠিন কিছু নয়। স্পিকিং-এ উন্নতি করার প্রথম শর্ত হলো আপনার ফ্লুয়েন্সি ঠিক করা। প্রতিদিন নিজেকে ৫–১০ মিনিট ইংলিশে কথা বলার চ্যালেঞ্জ দিন। ভুল হওয়ার ভয় ভুলে যান, কারণ mistake is a part of learning—যারাই ভুল করে তারা শিখে। যত ভুলই হোক না কেন, চেষ্টা চালিয়ে যান।
এখন প্রশ্ন হতে পারে—কী নিয়ে কথা বলবেন? যদি আপনি একজন বিগিনার হন, তাহলে জটিল টপিকের দরকার নেই। বরং দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে ইংলিশে কথা বলার চেষ্টা করুন। নিয়মিত এই অভ্যাস আপনার confidence build-up-এ অনেক সাহায্য করবে।
Shadowing (শোনা, শিখা এবং রিপিট করা) একটি খুব কার্যকর কৌশল। ভিডিও, পডকাস্ট বা স্পিচ শুনে তা আবার উচ্চারণের চেষ্টা করুন। এতে আপনার ফ্লুয়েন্সি এবং আত্মবিশ্বাস দুইই বাড়বে। এছাড়া নিজের স্মার্টফোন ব্যবহার করে কথা রেকর্ড করুন, শুনে ভুল খুঁজে বের করুন এবং একটি খাতায় নোট করে রাখুন। সপ্তাহে একবার আগের রেকর্ডের সঙ্গে তুলনা করুন—এতে নিজের উন্নতি স্পষ্ট দেখবেন।
একজন পার্টনারের সঙ্গে প্রতিদিন প্র্যাকটিস করা হতে পারে নার্ভাসনেস কমানোর এবং confidence বাড়ানোর কার্যকর উপায়। একে অপরকে প্রশ্ন করুন, উত্তর দিন এবং সম্ভব হলে ভুল ধরিয়ে দিন ফিডব্যাকের মাধ্যমে। এতে সহজেই আপনার স্পিকিং ইমপ্রুভ হবে।
অনেকেই বলেন, "আমি তো কথা বলার জন্য পর্যাপ্ত শব্দই জানি না।" এর সহজ সমাধান হলো, শব্দ শেখার পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে আসা। ছোটবেলার মতো প্রতিদিন ১০-২০টি শব্দ মুখস্থ করে খুব বেশি লাভ হয় না, কারণ আমরা সেগুলোর সঠিক ব্যবহার জানি না। তাই শব্দ শিখুন পারিপার্শ্বিক অবস্থা বা কনটেক্সট (context) বুঝে। এর সেরা উপায় হলো ইংরেজি আর্টিকেল পড়া এবং সাবটাইটেলসহ সিনেমা বা সিরিজ দেখা। যখন আপনি দেখবেন একটি শব্দ সেন্টেন্সের মধ্যে কীভাবে ব্যবহৃত হচ্ছে, তখন আপনার মস্তিষ্ক তা সহজেই মনে রাখতে পারবে। চেষ্টা করুন নতুন শেখা শব্দটি দিয়ে কয়েকটি ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে, এতে শব্দটি আপনার ব্রেইনে বেশি সময় স্থায়ী হবে।
আজ থেকেই শুরু করুন কথা বলার অভ্যাস। নিয়মিত চেষ্টা চালিয়ে যান, এবং এক মাস পরে নিজেকে প্রশ্ন করুন “আমি কতটা ইমপ্রুভ করেছি?” ছোট ছোট ধাপই আপনাকে আত্মবিশ্বাসী স্পিকার বানাবে।
Comments 0
Join the discussion. Log in with your Praxis student account to comment or like.
Student login