
এটা সর্বজনবিদিত যে, রিডিংয়ে ভালো স্কোর করতে হলে পড়ার বিকল্প নেই। এক্ষেত্রে বই, ম্যাগাজিন, নিউজপেপার খুব কার্যকরী। তবে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। বেশিরভাগ শিক্ষার্থীই রিডিং স্কিল বাড়ানোর জন্যে লাইব্রেরিতে বহুল বিক্রিত বই 'Harry Potter' পড়তে চান। কিন্তু সমস্যা হলো, এদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট আগে কখনো বাংলা বই-ই পড়েনি সেখানে তারা ইংরেজি বই পড়তে বসেছে, তাও Harry Potter এর মতো এডভান্স বই।
Harry Potter দিয়ে বই পড়া শুরু করলে আপনার বই পড়ার ইতি ঘটে যেতে পারে এখানেই, কেননা বইয়ের লেখনী খুব এডভান্স। যা নতুন ইংরেজি বই পড়ুয়াদের জন্য বুজতে খুব কষ্টকর হয় যাবে। আপনি ইংরেজিতে দক্ষ না হলে এবং বই পড়ুয়া না হলে মজা পাবেন না এবং আগ্রহ হারিয়ে ফেলবেন। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।
🔸 তাহলে প্রশ্ন হলো কোন ধরনের বই পড়বেন?
উত্তর হলো সহজ বই দিয়ে শুরু করেন। আমি এ পর্যন্ত বাংলা ইংরেজি মিলিয়ে অনেক বই পড়েছি। এদের মধ্যে কিছু বইয়ের লেখনী সহজ সরল টাইপ, একবার পড়লেই বুঝা যায়। আমাদের পরিচিত শব্দের সমণ্বয়ে বই লেখা থাকে।
তবে কিছু কিছু বই আছে, খুব ট্রিকি লেখনী, লেখক নিজের লেখনী শক্তি প্রদর্শন করার জন্য এডভান্স ওয়ার্ড ব্যবহার করেন। এসব বইয়ের মূল বিষয় ধরতে হলে একাধিকবার পড়তে হয়। এমন কিছু বই আছে, বাংলা লেখনী অথচ অর্থ বের করতে একটু সময় লাগে। তাই আমি সাজেস্ট করব সহজ বই পড়েন।
সবচেয়ে ভাল হয় কমিক বই পড়লে। তবে ইংরেজি কমিক বই বাংলাদেশে সহজলভ্য নয়, বিশেষ করে মফস্বল শহরগুলাতে।
সহজ বই কোনগুলা?
আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি। বইগুলা বাংলাদেশের অনলাইন বুকশপগুলাতে পাওয়া যাবে। তাছাড়া টাকা খরচ করতে না চাইলে PDF পড়ে নিতে পারেন। বইয়ের নাম লিখে গুগলে সার্চ দিলে পিডিএফ পেয়ে যাবেন।
🔸 নতুনরা যেই বইগুলা পড়তে পারেন।
- Peter Pan
- The Alchemist
- Adventure of Tom Sawyer
- The gift of the magi
- The happy prince
- After 20 years
- The Necklace
- The Little Prince
উপরে উল্লেখিত বইগুলোর লেখনী একদম সহজ। এবং বইগুলার স্টোরি খুব ইন্টারেস্টিং। পড়ে মজা পাবেন।
🔸 কমিকস বুক
কমিকসের মধ্যে মারভেল এবং ডিসি কমিকের কমিকস পড়তে পারেন ( Spider Man, Hulk, Iron Man and so on, Batman, Superman)। কিছুটা এডভান্স হলেও কমিকস বই চিত্রিত আকারে থাকার কারনে কমিকের কাহিনি বুঝা যায় সহজেই। কয়েকদিন পড়লে মুখস্থ ছাড়াই এডভান্স ওয়ার্ডের প্রয়োগ শিখে নিতে পারবেন।
এছাড়াও জর্জ হার্জের স্পাই ঘরানার কমিক সিরিজ 'Tintin' সারা বিশ্বে খুব প্রসিদ্ধ এবং বাংলাদেশেও হার্ড কপি পাওয়া যায়।
🔸 বই পড়বেন যেভাবে
যেহেতু আপনি নতুন রিডার, এটা অনুমান করা যায় যে অনেক নতুন নতুন শব্দের সাথে আপনার পরিচয় ঘটবে। বেশিরভাগ রিডার ঘাবড়ে যায় নতুন শব্দ দেখে, আপনি ঘাবড়াবেন না। বই পড়াকালীন সময়ে আননোন ওয়ার্ডগুলোর নিচে পেন্সিলের দাগ দিয়ে রাখবেন, তবে পড়া থামিয়ে শব্দের মিনিং খোজতে যাবেন না।
বই পড়ে শেষ করুন, বইয়ের স্টোরি অনুধাবন করার চেষ্টা করুন। তারপর ডিকশনারি কিংবা গুগল ট্রান্সলেটর দিয়ে দাগ দেওয়া ওয়ার্ডগুলোর মিনিং খোজে বার করুন। চাইলে বইয়ের মধ্যেই ওয়ার্ডগুলোর মিনিং একদম ছোট করে লিখে রাখতে পারেন। সময় নিয়ে বইটি আবার পড়ুন।
এভাবে বই পড়া কন্টিনিউ করলে একসময় দেখবেন ধীরে ধীরে আপনার রিডিং স্কিল বৃদ্ধি পাচ্ছে। তবে মনে রাখবেন সফলতা কিন্তু একদিনে আসেনা। আপনাকে পড়া চালিয়ে যেতে হবে। একসময় আপনি রিডিংয়ে দক্ষ হয়ে উঠবেন।
Comments 0
Join the discussion. Log in with your Praxis student account to comment or like.
Student login